
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা-গবেষণার সার্বিক পরিবেশ এবং প্রশাসনের ভবিষ্যৎ ভিশন-মিশন সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন প্রশাসনের রূপরেখা সম্পর্কে অবহিত করেন এবং প্রতিমন্ত্রীর আন্তরিক আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।


