
চট্টগ্রামের পটিয়ায় শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে পটিয়া থানার মোড়ে এ মানববন্ধন করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
বক্তারা শাপলা চত্বরের গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বক্তব্য রাখেন পটিয়া থানা শাখার ছাত্রশিবির সভাপতি মাহবুব উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানা শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সিদ্দিকসহ সংগঠনের নেতাকর্মীরা।


