
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। আজ বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

তিন সদস্যের এই কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কার্যক্রম বিদ্যমান বিধি ও নিয়ম অনুযায়ী এই নির্বাচন কমিশন তদারকি ও পরিচালনা করবে।


