

সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিধায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে শুক্রবার। ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

গতকাল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।
তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে শাওয়ালের চাঁদ দেখা দেখা সাপেক্ষে একই দিনও ঈদ উদযাপিত হয়ে থাকতে পারে।


