
আব্দুল্লাহ আল শামস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়ীত্বে) লায়লা নূর তানজু। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়ীত্বে) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, মোনাজাত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।



