
আব্দুল্লাহ আল শামস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং সরকারি সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবার ফারজানা।

সভায় বক্তারা বলেন, সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধির সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর উপজেলা গড়ে তোলা সম্ভব। এজন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর (তানজু), দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলাম।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলুসহ বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।


