
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে মহানগর বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের বাবা আইনুল হক। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত কয়েকজন জুলাই যোদ্ধাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, অলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে রাজশাহী মহানগরের বিভিন্ন থানা বিএনপির সভাপতি ও আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিব, ওয়ার্ড বিএনপির নেতাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন। তাঁরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সমাবেশ শেষে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় নিয়ে একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়।



