
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন জেলায় সফর, বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করছেন, যা দেশের রাজনীতিতে ‘চমক’ হিসেবে বিবেচিত হচ্ছে।

তার যাত্রাপথে কোনো না কোনো চমক থাকছেই। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে সাদরে গ্রহণ করছেন, যা তার প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।
সর্বশেষ ২ মে সিলেট সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সফর শেষ করে ঢাকায় ফেরার উদ্দেশে যখন তিনি তার ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বাসে যাত্রা শুরু করেন। ঠিক তখনই একটি শিশু পথ আগলে দাঁড়িয়ে তার সঙ্গে ছবি তোলার রীতিমতো আবদার শুরু করলেন এবং প্রধানমন্ত্রী তার আবদার পূরণ করলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর এমন কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তার প্রতি ভালোবাসার চিত্র ফুটে ওঠে।


