
রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা এবং শলুয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. দুরুল হুদা।

এ ছাড়া বামনদিঘী ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শামসুজ্জামান লাল, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক মো. মারুফ ইসলামসহ স্থানীয় নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে গোলাম মর্তুজা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পাশাপাশি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতাকর্মীরা বামনদিঘীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।


