
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, সিএমই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. বদিউল ইসলাম, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের চিফ পেশ ইমাম মো. নাজমুল আলম।


