
- স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আজ ২৩ মার্চ ২০২৬( সোমবার) ঈদ পূর্ণমিলনী ও ব্যাচভিত্তিক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনটি দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান।

প্রাক্তন শিক্ষার্থী ১৯৯০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী বাচ্চু এবং সঞ্চালনায় ছিলেন সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ যে ঐক্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।”
বিশেষ অতিথি বলেন,শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু আনন্দের নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বাচ্চু বলেন,
দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে একত্রিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ ভাগাভাগি করার এই আয়োজন আমাদের সবার জন্য আবেগঘন মুহূর্ত। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সভাপতি সেলিম রেজা ,সাবেক সাধারন সম্পাদক সহ. অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিএনপি কেশরহাট পৌরসভা।
দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ, হাসি-আনন্দ এবং বন্ধুত্বের বন্ধনে আবারও একত্রিত হওয়ার এই আয়োজনটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, প্রতিটি ব্যাচের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দারুণ প্রতিযোগিতা।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
সবমিলিয়ে, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের এই ঈদ পূর্ণমিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও স্মৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।


