

ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল এবং ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করে ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ বলেছে, যে কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার।পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসার রিপোর্ট উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে আদালত।


