
রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘর্ষের এ ঘটনায় বুধবার চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার নাম গামিউল ইসলাম। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতরা হলেন-সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মমিনুল হক মমিন, তার ভাই মো. গামিউল ইসলাম, অপর গ্রুপের ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা ও লুৎফর রহমান। এদের মধ্যে মো. গামিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।


