
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী পুঠিয়া ধোপাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুধী ও কর্মী সমাবেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) উপজেলার ধোপাপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান।

ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ্য। তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এজন্য গত নির্বাচনে জয় পরাজয় মেনে নিয়ে সামনে মানুষের কল্যাণে কাজ করবে
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা আহমাদুল্লাহ , উপজেলা সেক্রেটারি অধ্যাপক মনসুর রহমান এবং সঞ্চালনে ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম ডালিম। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।


