
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে মহানগর ও জেলা বিএনপি। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড্ডয়ন এবং ‘সার্বভৌমত্ব’ শীর্ষক শোভাযাত্রা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ ছাড়া মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে ‘সার্বভৌমত্ব’ র্যালি
সকালের কর্মসূচির পর বিকেলে নগরীতে বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করে মহানগর ও জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এর আগে নগরীর বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলীয় নেতারা।
পরে বাটার মোড় থেকে র্যালিটি যাত্রা শুরু করে মালোপাড়া, সোনাদিঘির মোড় ও সাহেব বাজার প্রদক্ষিণ করে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এতে মহানগর ও জেলা বিএনপি, বিভিন্ন থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


