
আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তিদের জন্ম-মৃত্যু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঘটনাবলি:
১৭৬২ – ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।
১৮৫১ – রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৮৮৮ – কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।
১৮৮৯ – ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।
১৯২০ – ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ – ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ – ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।
১৯২৫ – সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিনব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৪ – টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
১৯৭৪ – জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
২০০৬ – রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
জন্ম:
১৮৭৭ – উইলফ্রেড রোডস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
১৮৭৯ – ফ্রাঞ্জ ভন পাপেন, জার্মান সৈনিক, রাজনীতিবিদ ও চ্যানসেলর।
১৮৮২ – জাঁ গিরাউডউক্স, ফরাসি লেখক ও নাট্যকার।
১৮৯৭ – হিটলারের সহযোগী ও প্রচারক গোয়েবলস।
১৯০৫ – হেনরি গ্রীন, ইংরেজ লেখক।
১৯১১ – অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১৮ – কবি তালিম হোসেন।
১৯২০ – বারুজ বেনাসেরাফ, নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক।
১৯২৬ – নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের প্রধানমন্ত্রী।
১৯৩৫ – ইসাও টাকাহাটা, জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৪১ – মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।
১৯৪৭ – রবার্ট সার্ভিস, ইংরেজ ঐতিহাসিক।
১৯৪৮ – বিশ্বজিৎ চক্রবর্তী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৪ – ইয়াসমিন লে বন, ইংরেজ মডেল।
১৯৭১ – ম্যাথু হেডেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮১ – রিমা সেন, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৫ – বিজেন্দর সিং, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার।
১৯৮৮ – কৃতি খরবন্দা, ভারতীয় অভিনেত্রী।
১৯৯৬ – স্বপ্না বর্মণ, বাঙালি ভারতীয় অ্যাথলেট।
মৃত্যু:
১২৬৮ – কনরাডিন, ইতালিয়ান রাজা।
১৭৮৩ – জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
১৯১০ – কালীপ্রসন্ন ঘোষ, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী।
১৯১১ – জোসেফ পুলিৎজার, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।
১৯৩৩ – ফ্রান্সের পল পাইনলেভে, ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ; ৮৪তম প্রধানমন্ত্রী।
১৯৪৯ – জর্জ গার্দিজিয়েফ, আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।
১৯৭১ – আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।
১৯৮৬ – মিমিস ফোটোপুলোস, গ্রিক অভিনেতা, গায়ক ও অ্যাকাডেমিক।
১৯৮৮ – কমলাদেবী চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।
১৯৯২ – অশোক রুদ্র, বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ।
১৯৯৮ – ব্রিটিশ কবি টেড হিউজ।
১৯৯৯ – বিষ্ণু বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার।
১৯৯৯ – গ্রেগ, বেলজিয়ান লেখক ও চিত্রকর।
২০১৩ – শেখ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার।
২০১৩ – গ্রাহাম স্টার্ক, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
দিবস:
বিশ্ব স্ট্রোক দিবস
জাতীয় বিড়াল দিবস


