
রাজশাহী টেনিস কমপ্লেক্সের আয়োজনে রাজশাহীতেই ৩০ তম আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২৫ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ ০৩ অক্টোবর শুক্রবার সকাল ১১.১৫ টা হতে সকাল ১১.৪০ ঘটিকা পর্যন্ত, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন, টেনিস কমপ্লেক্স এর কনফারেন্স রুমে, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এর উদ্যোগে এবং রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আয়োজনে, এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ এর টুর্নামেন্ট ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন , রাজশাহী RMP ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নুরে আলম সিদ্দিকী। রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী। রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ টি এম গোলাম মাহবুব। রাজশাহী জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট রেফারি মাশফিয়া আফরিন সহ টুর্নামেন্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান জানান, রাজশাহী টেনিস কমপ্লেক্সে ০৪ অক্টোবর শনিবার থেকে ১০ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৩০তম আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২৫ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বাংলাদেশসহ ১১ টি দেশের ৫২ জন প্লেয়ার এবং ১০ জন কোচ / ম্যানেজার অংশগ্রহণ করবেন। রেফারী হিসাবে মনোনীত হয়েছেন বাংলাদেশের মাসফিয়া আফরিন। তিনি আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারী। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য প্লেয়াররা অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে আগামী ০৪ অক্টোবর শনিবার বেলা ০৩.৩০ ঘটিকায়। ০৬ অক্টোবর সোমবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১০ অক্টোবর শুক্রবার সকাল ০৯.০০ টায় ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে এবং সমাপনী অনুষ্ঠানে সকল বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
পরিশেষে সাংবাদিকদের উপস্থিতিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর খেলা সফল করার লক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা করার আহ্বান জানিয়ে উক্ত সংবাদ সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ করা হয়।


