
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া বাটারমোড় চত্ত্বরে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, নগরীর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, নগরীর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী অঙ্গ সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের দমনপীড়ন মোকাবেলা করে গত ০৫ই আগস্ট ২০২৪ স্বৈরাচার সরকারকে সম্মিলিত ভাবে দেশ থেকে বিতাড়িত করেছে। স্বৈরাচারী সরকার পতনের পর, বাংলাদেশ জামায়াত ইসলাম বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি সহ গণতান্ত্রিক কার্যক্রম বাধাঁগ্রস্থ করছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আওয়ামী লীগের অন্যতম দোসর। তারা বাংলাদেশে ফ্যাসীবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা পিআর ইস্যুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশের সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো আইন নাই, সুতরাং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সম্পূর্ণ অমূলক।জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম যদি বাধাঁর সৃষ্টি করে তাহলে বাংলাদেশের জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশ মোতাবেক ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপি’কে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর বাটারমোড় হতে শুরু করে সোনাদিঘীর মোড়, মনিচত্ত্বর ও সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে র্যালীটি শেষ করা হয়।


