
ফিরোজুল ইসলাম, মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ জুলাই) মোহনপুর উপজেলা হল রুমে বেলা ১২ঃ০০ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবাইদা সুলতানা, অফিসার্চ ইনচার্জ ( ওসি) আতাউর রহমান, সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুস সামাদ, জামায়াতের ইসলামী পবা মোহনপুরের এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের ইসলামীর আমির ভাইস প্রিন্সিপাল আব্দুল আওয়াল, জাকির হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিমউদ্দিন ।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোচ, ধারাভাষ্যকার, সাংবাদিক ও ক্রীয়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবউন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।


