
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের উদ্যোগে সাংবাদিকদের সাথে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ মার্চ) নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক ০৩ নং রোডে তার নিজ বাড়িতে এ ইফতার পার্টি আয়োজন করা হয়।
এ সময় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম বাবু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি।



