
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন ‘৩৬ জুলাই চত্বরে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
রাজপাড়া থানা জামায়াতের সভাপতি নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি মাহাবুবুল আহসান বুলবুল প্রমুখ।
বক্তারা মহান স্বাধীনতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এই মিলনমেলায় একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিকল্প সাহিত্য সংসদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং রাজশাহী নাট্য সংসদের শিল্পীরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


