
রাজশাহী মেডিকেল কলেজের ঐতিহ্যবাহী ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার সামিট ও মিট উইথ এক্সপার্ট-২০২৫ প্রোগ্রাম। সোমবার (২৭ অক্টোবর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ডা. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুহিব্বুর রহমান রাফি। এনডিএফ অফিস সম্পাদক ডা: মোঃ মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ডা: আরিফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাছে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর, কাছে জেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ রেজাউল করিম সহ-সভাপতি ডা: মোর্শেদ জামান মিয়া, সাধারণ সম্পাদক ডাঃ এ কে এম রেজওয়ানুল ইসলাম।

সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ এমডিএফ এর সভাপতি ডা: মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথি ওনার বক্তব্যে চিকিৎসকদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি মানবিক চিকিৎসক হওয়ার এবং নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও বারিন্দ মেডিকেল কলেজের সাত শতাধিক চিকিৎসক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।


