
১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, আছেন জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন এই স্কোয়াডে।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড:
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।


