
রাজশাহী প্রতিনিধি : রাকিবুল ইসলাম
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর)২০২৬ সকাল ১১টায় মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমাইয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রবিউল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পানিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।


