
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের টেমা গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আজ( ২৫ ডিসেম্বর ২০২৫) বৃহস্পতিবার সকাল ৬ টায় উৎসবমুখর অনুষ্ঠান সাধু আমরুজ গির্জায় মোহনপুর থানা পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বড়দিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গির্জার ফাদার শেখর ফ্রান্সিস কস্টা। তিনি বিশেষ প্রার্থনা ও ধর্মোপদেশ প্রদান করেন। ফাদার কস্টা তার বাণীতে যিশু খ্রিস্টের জন্মের তাৎপর্য তুলে ধরে বলেন, “বড়দিন শুধু উৎসব নয়, এটি ভালোবাসা, ক্ষমা ও শান্তির বার্তা বহন করে। আমরা সকলে মিলে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলি।”
গির্জা কমিটির সভাপতি শ্রীমতি মার্শিলা ট্রুডু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, “এবারের বড়দিনে আমরা সকলে একত্রিত হয়ে যিশুর আলোয় আলোকিত হই। গির্জা পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা।” সাধারণ সম্পাদক শ্রী শিমুল মার্দি অনুষ্ঠানের সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা, ক্রিসমাস ক্যারল গান, কেক কাটা এবং উপহার বিতরণের মাধ্যমে উৎসব পালন করা হয়। গির্জায় আগত শত শত ধর্মাবলম্বী ও স্থানীয় বাসিন্দারা উৎসবে যোগ দিয়ে আনন্দ উদযাপন করেন।


