
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে আমিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১:০০ টার সময় উপজেলার আলাইপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১:০০ টার দিকে আমিরুল ইসলামসহ আরো কয়েকজন নদীতে মাছ ধরার উদ্দেশ্য নদীতে যান। নদীতে পৌঁছাতে একটা ক্যানাল পার হবার সময় তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক তার সাথীরা চিৎকার করে আশে পাশের লোকজনকে ডাকেন এবং তাকে খোঁজা খুজি শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে খুজে পাওয়া যায়নি।
পরে বাঘা ফায়ার সার্ভিসের সদস্যারা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
বাঘা ফায়ার সার্ভিসের প্রধান জানান, উদ্ধার অভিযানে দুপুর ৩:০০ টার দিকে পানির তল দেশ থেকে আমিরুলের নিথর মৃতদেহ উদ্ধার করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। জানা যায় আমিরুল আলাইপুর গ্রামের আলীমুদ্দিনের ছেলে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। আমিরুল ইসলাম একজন সহজ – সরল মানুষ ছিলেন বলে জানান এলাকাবাসী।


