
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের উদ্যোগে পারিলা ইউনিয়নের মাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“রমজান মুসলমানদের জন্য শান্তি ও ধর্মীয় ঐক্যের এক মহান মাস। আমরা সবাই একত্রিত হয়ে এই পবিত্র মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের একতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করি।

ইফতার মাহফিল ও দোয়া মাহফিল আমাদের হৃদয়ে মহানুভবতা ও একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায়।” তিনি আরও বলেন, “এই মাসে আমাদের সবার উচিত দান-খয়রাতের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
এসময় মাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক। পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।
পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও শান্তি কামনায় দোয়া করা হয়।


