

আন্তর্জাতিক বাজার, আমদানির খরচ এবং দেশীয় বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার সয়াবিন তেলের নতুন এই দাম ঠিক করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে সয়াবিন তেলের চাহিদার বেশির ভাগই আমদানির ওপর নির্ভরশীল। বিশ্ববাজারে সয়াবিন ও কাঁচামালের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে, যার কারণেই স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। ভোজ্যতেল অন্যতম নিত্যপ্রয়োজনীয় পণ্য হওয়ায় সয়াবিন তেলের এই নতুন দাম কার্যকরের প্রভাব সরাসরি পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন খাদ্য ব্যয় বেড়ে যেতে পারে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।


