
আব্দু্ল্লাহ আল শামস
রাজশাহীর(দূর্গাপুর)প্রতিনিধি।
রাজশাহীর দুর্গাপুরে ভূমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ জানুয়ারি ২০২৬) রাতভর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) নিষ্ক্রিয় করা হয় এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অভিযানে দুটি ভেকু অকেজো করা হয়েছে এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়।
তিনি আরও জানান, দুর্গাপুর উপজেলার কোথাও অবৈধভাবে পুকুর খনন বা ফসলি জমির টপসয়েল কাটা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


