
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে মসজিদের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩৮) বছর। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন বলেন, আজ বিকেলের দিকে নতুন ভবনের মসজিদের পাশে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখনো আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করেছি।


