
রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সেবা মাস উদযাপন উপলক্ষে ইমাম ও আলেমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) নগরীর নিউমার্কেট শাখার কনফারেন্স রুমে আয়োজিত “কল্যাণমুখী ব্যাংকিং এর অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ গ্রাহক সেবা মাস ১-৩১ জুলাই ২০২৬” অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড মো. মনিরুল ইসলাম।
ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নিউমার্কেট শাখার প্রধান মো. মাইনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা রুহুল আমীন, ড. আতোয়ার রহমান, মাওলানা শহিদুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া।
সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যাংকিং সেবার প্রসার এবং ইসলামী ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইমাম ও আলেমদের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আলেম, ইমাম ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


