
।
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দরিদ্র ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শামিমুল ইসলাম মুন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব অর রশিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাটের সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা।
চিকিৎসা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ সারোয়ার জাহান, সহকারী অধ্যাপক (সার্জারি), এনআইসিভিএস এবং ডাঃ মুশাব্বির আহমেদ (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)। তাঁরা রোগীদের ছানি, চোখের সংক্রমণ ও দৃষ্টিজনিত বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্পটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সহ. অধ্যাপক খুশবর রহমান। আহ্বায়ক প্রগতি সংঘ হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান আলী এবং সহ-সভাপতি ছিলেন শাহ্ আলম।
ক্যাম্পটি আয়োজন করে স্বাধীনতা ফাউন্ডেশন, কেশরহাট, মোহনপুর, রাজশাহী। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেশরহাট পৌরসভা শাখা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, “সরকারি-বেসরকারি সমন্বয়ে এমন উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্বাধীনতা ফাউন্ডেশনের লক্ষ্যই হলো পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। আজকের এ ক্যাম্প তারই বাস্তব প্রমাণ।
সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা বলেন, স্বাধীনতা ফাউন্ডেশন সবসময় পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে কাজ করে যাচ্ছে। এ ক্যাম্প তারই একটি অংশ।দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
চিকিৎসা নিতে আসা কেশরহাট পৌরসভার বাসিন্দা মোঃ আব্দুল লতিফ (৬৫) জানান, দীর্ঘদিন ধরে ছানিজনিত সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে তিনি উপকৃত হয়েছেন। অপর ভুক্তভোগী মোছাঃ রহিমা বেগম (৫২) বলেন, আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে না পারলেও এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে সেবা পেয়ে স্বস্তি পেয়েছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাটের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ সোহেল রানা।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য আরো হওয়া দরকার আয়োজকরা ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।


