
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে টাইগাররা। হাতে রয়েছে আরও চার উইকেট। চতুর্থ দিনের খেলা শুরু করবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন, আর মিরাজ শুরু করবেন শূন্য থেকে।
এদিকে ডারবানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলাও রয়েছে আজ। ক্রিকেটের পাশাপাশি ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।
একনজরে দেখে নেওয়া যাক আজ টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচারিত খেলাসূচি।

ক্রিকেট
আবুধাবি টেস্ট—চতুর্থ দিন
- ম্যাচ: বাংলাদেশ–আফগানিস্তান
- সময়: দুপুর ১২টা
- সরাসরি: টি স্পোর্টস
জাতীয় ক্রিকেট লিগ
- ম্যাচ: সিলেট–ঢাকা
- ম্যাচ: ময়মনসিংহ–রংপুর
- ম্যাচ: খুলনা–রাজশাহী
- ম্যাচ: চট্টগ্রাম–বরিশাল
- সময়: সকাল ৯টা ৩০ মিনিট
- সরাসরি: বিসিবি ইউটিউব
ডারবান টেস্ট—চতুর্থ দিন
- ম্যাচ: দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
- সময়: বেলা ১টা ৩০ মিনিট
- সরাসরি: ট্যাপম্যাড
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
- ম্যাচ: কভেন্ট্রি–নিউক্যাসল
- সময়: রাত ১টা
- সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
স্প্যানিশ লা লিগা
- ম্যাচ: লেভান্তে–সেভিয়া
- সময়: রাত ১টা
- সরাসরি: টি স্পোর্টস


