
আইনি বিপাকে পড়লেন তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তাঁর বিরুদ্ধে বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলা হয়েছে। শুধু তিনিই নন, এই তালিকায় রয়েছেন রানা দগ্গুবতী, রাজ প্রকাশসহ ২৯ জন দক্ষিণী তারকা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের প্রচারণার অভিযোগে বৃহস্পতিবার (১০ জুলাই) বিজয় দেবেরাকোন্ডা, রানা দুগ্গবতী, প্রকাশ রাজ এবং বেশ ক’জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইডি’র মামলাটি হায়দরাবাদ সাইবার পুলিশের দায়ের করা একটি এফআইআরের ওপর ভিত্তি করে দায়ের হয়েছে। মামলাটি মূলত মানি লন্ডারিং (আর্থিক তছরুপ) প্রতিরোধ আইনের সঙ্গে সম্পৃক্ত।


