
হ্যান্ড টু হ্যান্ড ব্রিং এ মর্ন ঈদ ফিফট ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে স্যোসাল অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট(সাবা)।

বৃহস্পতিবার প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি বেলা ১১ টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদুর রহমান সুইটের নেতৃত্বে অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, পোশাক, প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেন।
বিশ্লেষকরা বলছেন, ঈদের আগে এ ধরনের সহায়তা অনেক বড় স্বস্তি ও আনন্দের অসহায় এতিম শিশু বিধবা ও দুস্থ বৃদ্ধদের জন্য।
এ সময় তৌহিদুর রহমান সুইট বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শুধু ঈদকে কেন্দ্র করেই নয়, বছরজুড়ে বিভিন্ন সময় তারা শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সাবা ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, “মানবতার সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে সবাই মিলে একটি সহমর্মী ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যায়।”
সাবা ফাউন্ডেশন প্রবাসীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে যেখানে বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন আমেরিকান প্রবাসী এসএম জাহিদুর রহমান।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সাবা ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


