
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিকে সিএনজিতে ভুল বসত: এক যাত্রী একটি ভ্যানিটি ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগটিতে ৭১ হাজার টাকা দুটো মোবাইল ফোন আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিল। বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ টায় অর্থ ও ফোন মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বানেশ্বর ট্রাফিক পুলিশে কর্মরত সার্জেন্ট সাইদুর রহমান টিপু।

জানা গেছে, বানেশ্বর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইদুর রহমান টিপুসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিরত অবস্থায় সিএনজিতে ফেলে যাওয়া ভ্যানিটি ব্যাগটি ঐ সিএনজিতে আসা অজ্ঞত এক মহিলা পুলিশের কাছে জমা দেন। ভ্যানিটি ব্যাগটি খুলে ভিতরে দেখে নগদ ৭১ হাজার টাকা দুইটি মোবাইল ফোন ও ব্যাগে প্রকৃত মালিকের ভোটার আইডি কার্ড ছিল, আইডি কার্ড পাওয়ার পরে প্রকৃত মালিক শনাক্ত করতে সহজ হয় পুলিশের। সার্জেন্ট সাইদুর রহমান টিপু ব্যাগটি হাতে পাবার পরে ব্যাগের প্রকৃত মালিক শনাক্ত করে এবং ব্যাগের প্রকৃত মালিককে ফেরত দেন ।
হারানো ভ্যানিটি ব্যাগের মালিক পুঠিয়ার নামাজ গ্রামের ইসমাইল হোসেন স্ত্রী রিনা পারভীনের(২১)। বানেশ্বর ট্রাফিক অফিসে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে সকলের উপস্থিতিতে ভ্যানিটি ব্যাগ ও অর্থসহ মোবাইল ফোন এবং প্রয়োজনীয় কাগজ পত্র প্রকৃত মালিক এর হাতে তুলে দেন । এতে ভুক্তভোগী কর্তব্যরত পুলিশ সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পারভীন।
এসময় উপস্থিত ছিলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ আজাদুল ইসলাম আজাদ এবং টিএসআই মোঃ রাসেল।


