
লা লিগা শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার গেতাফের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে কাতালানরা।ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। মিডফিল্ডার পেদ্রির নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করেন তিনি।

লা লিগায় ১০০ গোল অবদান (৮১ গোল ও ১৯ অ্যাসিস্ট) পূর্ণ করে এ শতাব্দীতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই অর্জন গড়েছেন তিনি।


