
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় এক শ্রেণির ছাত্রীর সঙ্গে এক নারী শিক্ষকের রূঢ় আচরণ, তুচ্ছ-তাচ্ছিল্য ও মানসিকভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে বিষয়টি সরেজমিন তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এই তদন্তের নির্দেশন দেন।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী মীমের বাবা মো. লিটন হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বিদ্যালয়ের ‘নূপুর’ নামের এক নারী শিক্ষকের বিরুদ্ধে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা এবং মানসিকভাবে হয়রানি করার অভিযোগ আনেন।


