
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘এমএসই ডে ২০২৫’ ও ইন্ডাস্ট্রি-এ্যাকাডেমিয়া কোলাবোরেশন মিট (আইএসিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এ্ন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ‘এমএসই এসোসিয়েশন’। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমএসই শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় এমএসই বিভাগের শিক্ষার্থীরা ৭ টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পৃথক থিসিস পেপার উপস্থাপন করেন। উদ্যোক্তা প্রতিষ্ঠানের উপস্থিত কর্মকর্তারা সরাসরি সেই থিসিসের বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের প্রশ্নের উত্তর দেন। এসময় উদ্যোক্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে দক্ষ জনবলের চাহিদা তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও এ্যাকাডেমিয়াদের মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং যৌথ ভাবে কাজ করার লক্ষ্যে ইন্ডাস্ট্রি-এ্যাকাডেমিয়া কোলাবোরেশন মিট (আইএসিএম) অনুষ্ঠিত হয়।
এছাড়াও ২০২৩ ও ২৪ সিরিজের শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পাশাপাশি ২০১৯ সিরিজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এই অনুষ্ঠানে। দিনটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠাটির উদ্বোধন করেন রুয়েটের চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসই বিভাগের প্রধান ড. মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মাহমুদ সাজ্জাদ, ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ, রাবির ফলিত রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক সি এম মোস্তাফা, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, বিএসআরএম কোম্পানির প্রজেক্ট ম্যানেজার জহির উদ্দীন, এসিআই কোম্পানির বিজনেস ডাইরেক্টর আনিসুর রহমান বাবুল, ক্রিস্টাল বায়োটেকের স্বত্বাধিকারী ইফতেখারুল হক, রিমার্ক লি: এর হেড অফ এইচআর শান্তনু রয়, প্রেসিডেন্ট অফ বিআইপি মোশারফ হোসেন, ডিরেক্টর অফ বিআইপি আব্দুল হাকিম প্রমুখ।


