
রাজশাহীতে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শুক্রবার(৩১ অক্টোবর) বাদ জুম’আ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার আয়োজনে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তরুন হাসান, রাজশাহী মোহনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম মর্তুজা, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাকিন আহমেদ, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার (পশ্চিম) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তোফাজ্জল হোসেন, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আব্দুল হালিম, আহলেহাদিছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড. মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ প্রোগ্রামের শুরুতে জিরো পয়েন্ট হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার মনি চত্বর রাজশাহী কলেজের প্রধান ফটোকের সামনে মোড় ঘুরে সোনাদিঘী মোড়, কুমারপাড়া মোড় হয়ে পুনরায় উৎপত্তি চলে এসে বিক্ষোভ শেষ করেন। এ সময় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার
সকল বিধান বাতিল কর, ওহির বিধান কায়েম কর; মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ; ইসকন নিষিদ্ধ কর, করতে হবে বলে বিভিন্ন স্লোগান দেন।
নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক ড.আসাদুল্লাহ আল-গালিব এবং হেফাজতে ইসলামের আমীর মুহিবুল্লাহ বাবুনগরীর ছবি সংযুক্ত করে তাদের দু’জনকে হত্যার হুমকী প্রদানের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ইসকনের বর্তমান কার্যকলাপে প্রমাণ হয়েছে নিঃসন্দেহে এটা একটি জঙ্গি সংগঠন। সাম্প্রতিক সময়ে গাজীপুরের ১৩ বছরের শিশু এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে ফাঁদে ফেলে নির্মমভাবে ধর্ষণ করেছে যা জাতির বিবেককে নাড়া দেয়া সহ ইসলাম ধর্মের উপর আঘাত করেছে। শুধু তাই নয় তারা ইসকন নেতা চিন্ময় প্রভু কে গ্রেফতারের পর চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা সহ দেশের বিভিন্ন এলাকায় মুসলিম সহজ সরল মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত হরণ করা সহ তাদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করছে যা মুসলিম বিশ্বের জন্য উদ্বেগ জনক বিষয়।
বক্তারা আরো বলেন, এছাড়াও ইসকনের সদস্যরা প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ করে সরকারকে বিপদে ফেলার পাশাপাশি হিন্দু মুসলিম সম্পর্ক বিনষ্ট করা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে বিশ্বের কাছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার চক্রান্ত করছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্তবতী সরকারের নিকট আগামী এক মাসের মধ্যে ইসকনের কার্যক্রম এ দেশে নিষিদ্ধ করা সহ তাদের অনতবিলম্বে আইন প্রয়োগ করে কঠোর শাস্তির জোর দাবি জানানো হয়।


