
রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নগরের চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, আল আরাফা একাডেমির প্রধান শিক্ষক সাদেক আলী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও মুজিবুল হক মিলন এবং সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভির হোসেন হীরা।

কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। এ ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার হোসেন এবং বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক শাহিন আলী, সদস্যসচিব ইউসুফ আলী সনি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শিহাব আলী ও যুগ্ম আহ্বায়ক শুভ। ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু, চন্দ্রিমা থানা যুবদলের নেতাকর্মী রানান ও শিয়াম, মহানগর যুবদলের নেতা আল ফারাবি রাজ এবং যুবদল নেতা ওয়াসিম ও রকিসহ চন্দ্রিমা থানা ও ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।


