
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ওয়াহিদা বেগমকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রোববার রাকাবের জনসংযোগ কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে তিনি অগ্রণী ব্যাংক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এই ব্যাংকে তিনি জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, রূপালী সিকিউরিটিজের সিইওসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।


