
আমির হামজা, বানেশ্বর( রাজশাহী ) প্রতিনিধিঃ
“সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে অবস্থিত রয়েল এম. পাবলিক স্কুলে চড়ুইভাতি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) স্কুল পার্ক প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

হাজী আমজাদ হোসেন মার্কেট (২য় তলা) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এ. কে. এম. আনোয়ার হোসেন (বিবিএস, এমবিএস, ম্যানেজমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব এ. কে. এম. নূরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বালিশ খেলা, হাড়িভাঙা, চামচে ডিম দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্যও বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়। প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমির হামজা


