
ফিরোজুল ইসলাম, মোহনপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের মোহনপুর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে মতবিনাময় সভা ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় মোহনপুর উপজেলা জামায়াতের অফিসে মতবিনাময় সভা ও ইফতারি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সেক্রেটারি গোলাম মুর্তজা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মুর্তজা বলেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা জামায়াতে ইসলামি আপনাদের সাথে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার আমীর জি এ এম আব্দুল আউয়াল সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর মাওলানা হাসান আলী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা সহকারী সেক্রেটারি শাহজামাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুরের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাসান আলী বিপুল, ধুরইল ইউনিয়ন পরিষদের আমির নজরুল ইসলাম, কেশরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, হাফিজুর রহমান আকন্দ প্রমুখ।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আলোকিত মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল হোসেন। সাংবাদিক রাশেল, শাহীন সাগর, রায়হান, আনসার তালুকদার স্বাধীন।


