
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শফিকুল আলম বলেন, “আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।”

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যেমন শান্তি ও শৃঙ্খলা ছিল, তেমনি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।
এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


