
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার পরম পরামর্শ দিয়ে দেওয়া তাঁর এই বার্তাটি নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমতো তোলপাড় চলছে।

-6af063180fcde.jpg)
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি বিশেষ পোস্ট দেন ফাতিমা তাসনিম জুমা। সেখানে তিনি লেখেন, “লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।”
মূল পোস্টটির পরেই ক্ষান্ত হননি তিনি; পোস্টের কমেন্ট বক্সে গিয়ে নিজের অবস্থান আরও চাঁছাছোলা ভাষায় স্পষ্ট করেন জুমা। সেখানে তিনি যুক্ত করে লেখেন, “বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।”
জুমা তাঁর মূল পোস্টে কিংবা মন্তব্যের ঘরে সুনির্দিষ্টভাবে কারও নাম বা কোনো ব্যক্তি-বিশেষের পরিচয় উল্লেখ করেননি।


