
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস,(আন্তর্জাতিক শ্রমিক দিবস) উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১লা মে) সকাল ১০:৩০ টায় ঐতিহাসিক তেঁতুল তলা হতে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নুহু।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা শাখা সেক্রেটারি সবুজ মাহমুদ। বক্তারা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন, শ্রমিকদের ন্যায্য বেতন ও অন্যান্য নিরাপত্তা বিধানের দাবী জানান। মালিক – শ্রমিক সম্পর্ক অটুট রাখার ও আহ্বান জানান বক্তারা।
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) মূলত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ এবং ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে নিহত শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী পালিত হয়। এটি শ্রমজীবী মানুষের ঐক্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক, যা শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের দিন হিসেবে গণ্য।


