
খোরশেদ আলাম চারঘাট , রাজশাহী
রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জান্নাতুল ফেরদৌস চারঘাট পৌরসভা এবং উপজেলার বহুমুখি সমস্যার সমাধান নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা সভায় বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার (৩০ জুলাই)সকালে আইন শৃঙ্খলা সভায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেন, উপজেলা ও পৌরসভায় বহুমুখি সমস্যা গুলো নিয়ে কাজ করবেন। পৌরসভার ও উপজেলা পরিষদের লোকবলের অভাবে অনেক সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগ্রই উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্দ্যোগে স্থানীয়দের জন্য কাজ করা হবে।
সভায় চারঘাট রিপোর্টার্স ইউনিটি, থানা প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকরা বলেন, বর্ষা মৌসুমে পৌরসভায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যাবস্থা অপরিকল্পিত। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা জটিলতা রয়েছে। সাংবাদিকরা বলেন, বাংলদেশে পুলিশ একাডেমিতে (বিপিএ) কর্মরত চারঘাট উপজেলার স্থানীয় কিছু সংখ্যক পুলিশ কনস্টবল এবং ৪র্থ শ্রেনীর কর্মচারী মাদক নেশায় জড়িত এবং রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড এবং দ্বন্দ্ব যুক্ত হচ্ছে। সর্বপরি পৌরসভায় জলাবদ্ধতা, আলোকসজ্জার স্বল্পতা, ড্রেনেজ ব্যবস্থাসহ বিবিধ সমস্যা নিয়ে কথা বলেন।
ওই সময় চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আরএমও ডাকতার আদনান, সমাজসেবা কর্মকতা রামেদুজ্জামান, যুবউন্নয়ন অফিসার সরওয়াদ্দিন, বিজিবি কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা সভা শুরু হবার পূর্বে শিক্ষার্থীদের আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও। রাজশাহী কলেজ, সিটি কলেজ, নিউ ড্রিগ্রি কলেজ এবং নার্সিং প্রতিষ্টানের যৌথ উদ্দ্যোগে এই কর্মসূচির সূচনা হয়।


