
বগুড়ার শাজাহানপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ জালাল গ্রুপের প্রধানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর বাজারের মৃত আসাদ আলী মণ্ডলের ছেলে গ্রুপের প্রধান জালাল মণ্ডল (৩৮)। তিনি বর্তমানে শাবরুল এলাকায় বসবাস করছিলেন।


