
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলোও উপস্থাপন করা হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানিয়েছেন। স্পিকার ও ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে। পাশাপাশি, শনিবার রাতে রাজধানীর আদাবরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।


